আলমডাঙ্গায় মুক্তিযুদ্ধে বৃহত্তম কুষ্টিয়া নাটক মঞ্চস্থ

আপলোড তারিখঃ 2026-03-29 ইং
আলমডাঙ্গায় মুক্তিযুদ্ধে বৃহত্তম কুষ্টিয়া নাটক মঞ্চস্থ ছবির ক্যাপশন:

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে আলমডাঙ্গা সাধারণ ছাত্র সমাজের উদ্যোগে নাটক “মুক্তিযুদ্ধে বৃহত্তম কুষ্টিয়া” মঞ্চস্থ করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা শহিদ মিনার চত্বরে আয়োজিত এ নাটকের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধভিত্তিক এই নাটকটি দেখে মনে হচ্ছিল যেন ১৯৭১ সালে ফিরে গেছি। যদিও তখন আমার জন্ম হয়নি, তবে বই পড়ে এবং আমার পিতা যিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তার কাছ থেকে স্বাধীনতা যুদ্ধের অনেক গল্প শুনেছি। আজকের এই নাটকে অভিনয় করা শিল্পীদের পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে আলমডাঙ্গা অঞ্চলের ঘটনাবলি নিয়ে নাটকটি উপস্থাপন করা সত্যিই প্রশংসনীয়। তোমরা এ ধরনের চর্চা অব্যাহত রাখবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সাবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন সাবু, ডা. লিয়াকত আলী, নোয়াব আলী, ওয়াজেদ আলী, আব্দুস জব্বার ও ফজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন মাসিক উপাসনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক রিফাজ্জেল হোসেন। নাটকটি পরিচালনা করেন সায়মুন আরাফাত স্বপ্নীল ও খন্দকার শরীয়তুল্লাহ আলিফ।
নাটকটি উপভোগ করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সমাগম ঘটে। মুক্তিযুদ্ধভিত্তিক এই পরিবেশনা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং নাটকটি দর্শকনন্দিত হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)