গাংনীর মহিষাখোলায় বিদ্যুতস্পৃষ্টে দু’জন আহত

আপলোড তারিখঃ 2017-11-18 ইং
গাংনীর মহিষাখোলায় বিদ্যুতস্পৃষ্টে দু’জন আহত ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামে বিদ্যুৎপৃষ্টে দুজন আহত হয়েছেন। একজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতরা হচ্ছেন মহিশাখোলা গ্রামের তারিকুল ইসলামের ছেলে শাকিব (১৫) ও আশাদুল ইসলামের ছেলে জান্নাতুল (২১)। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে ওই গ্রামের মসজিদ নিমার্ণের কাজ করা অবস্থায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মহিষাখোলা গ্রামে স্কুল পাড়ায় মসজিদ নির্মানের কাজ চলছিলো। ঘটনার সময়ে তারা নবনির্মিত মসজিদের ছাদে উঠেছিলো। কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে যায় শাকিব। এসময় তাকে বাঁচাতে গিয়ে দুজনে বিদ্যুষ্পৃষ্টে জড়িয়ে আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এসময় শাকিবকে উন্নত চিকিৎসার দেওয়ার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রের্ফাড করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)