কার্পাসডাঙ্গায় চড়া দামে তেল বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

জব্দকৃত ৫০০ লিটার তেল ন্যায্যমূল্যে বিক্রি

আপলোড তারিখঃ 2026-03-29 ইং
কার্পাসডাঙ্গায় চড়া দামে তেল বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পেট্রোল ও অকটেন বিক্রির অপরাধে হাসান অটোমোবাইল নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি প্রায় ৫০০ লিটার (৫ ব্যারেল) জ্বালানি তেল জব্দ করা হয়। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা বাজারে ঝটিকা অভিযান পরিচালনা করে উপজেরা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উবায়দুর রহমান সাহেল এই জরিমানা করেন।


স্থানীয়দের অভিযোগ ছিল, হাসান অটোমোবাইলের মালিক আবুজার সরকারি দামের তোয়াক্কা না করে সাধারণ মানুষের কাছ থেকে পেট্রোল ও অকটেনের অতিরিক্ত মূল্য আদায় করছিলেন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০ ধারা অনুযায়ী ব্যবসায়ী আবুজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানের মজুতকৃত ৫ ব্যারেল (প্রায় ৫০০ লিটার) পেট্রোল ও অকটেন জব্দ করে প্রশাসন। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জব্দকৃত তেল সাধারণ মানুষের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।


তেল বিক্রয় কার্যক্রম তদারকি করতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ জামান বি এম তারিক উজ জামানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এসময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষকে ন্যায্যমূল্যে তেল সংগ্রহ করতে দেখা যায়। প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ ও চালকরা।


অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি এম তারিক উজ জামান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী যদি কৃত্রিম সংকট তৈরি করে বা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


উপজেলা নির্বাহী অফিসার মো. উবায়দুর রহমান সাহেল বলেন, আমরা সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সজাগ রয়েছি। জব্দকৃত তেল স্বচ্ছতার সাথে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যাতে বাজারে এর ইতিবাচক প্রভাব পড়ে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)