চুয়াডাঙ্গায় সাহিত্য আসর ‘স্বাধীনতায় পদধ্বনি- ১৬১১’ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2026-03-28 ইং
চুয়াডাঙ্গায় সাহিত্য আসর ‘স্বাধীনতায় পদধ্বনি- ১৬১১’ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

২৬শে মার্চ উদযাপন উপলক্ষে  চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের বিশেষ সাপ্তাহিক সাহিত্য আসর ‘স্বাধীনতায় পদধ্বনি- ১৬১১’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় পরিষদের শহীদ আলাউল হলে এর আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে এক মিনিট নিরাবতা পালনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।


অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় একাত্তরের স্বাধীনতার ওপর লিখিত স্বরচিত কবিতা পাঠ করেন গুরু কাজল মল্লিক, বনলতা, মো. খালেকুজ্জামান, গোলাম কবীর মুকুল, মো. আনছার আলী, মোছা. মর্জিনা খাতুন, মো. মোজাম্মেল হক, শেখ সেলিম, সুমন মালিক, মো. হুমায়ুন কবীর ও মিম্মা সুলতানা মিতা। চিরায়ত সাহিত্য থেকে পাঠ করেন জাকিয়া সুলতানা ঝুমুর ও মরিয়ম সুলতানা ভূবনের লেখা পাঠ করে শোনান ইকবাল আতাহার তাজ।
পঠিত লেখাগুলো নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা করেন চুয়াডাঙ্গার উজ্জ্বল নক্ষত্র ড: মুন্সি আবু সাইফ, স্বাধীনতার ওপর বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. শাহজাহান আলী, অ্যাডভোকেট বজলুর রহমান ও মো. তৌহিদ হোসেন। আসরে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, শেখ পিণ্টু, মরিয়ম সুলতানা ভূবন, মিফতাহুল আওয়াল, মো. আব্বাসউদ্দীন, হারুন অর রশিদ, আকিব তৌফিক চৌধুরী।


সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গার জেলা পরিষদ ডাক বাংলোর পুরাতন ভবনটি দক্ষিন পশ্চিম রণাঙ্গনের সেক্টর কমান্ডার তৎকালীন মেজর আবু ওসমান চৌধুরীর কার্যালয় হিসেবে ব্যবহার হতো। আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে স্মরণীয় করে রাখতে ওই ভবনটিকে স্বাধীনতা ভবন ঘোষণার দাবি জানিয়ে স্বাধীনতা দিবস পদধ্বনি ১৬১১তম পর্বের সমাপ্তি ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)