দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার বর্ষপূর্তি উদ্‌যাপন

এক বছর পেরিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ

আপলোড তারিখঃ 2026-03-27 ইং
দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার বর্ষপূর্তি উদ্‌যাপন ছবির ক্যাপশন:

এক বছর পূর্ণ করল জেলার পত্রিকা ‘দৈনিক আজকের চুয়াডাঙ্গা’। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় একাডেমির মোড় সারা ভবন দৈনিক আজকের চুয়াডাঙ্গা কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পত্রিকাটির প্রথম বর্ষপূর্তি ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উৎসব উদ্যাপিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ। এসময় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, খুব অল্প সময়েই ‘দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকা’ চুয়াডাঙ্গার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। গত বছর আজকের এই দিনে পত্রিকাটি যাত্রা শুরু করে। তারপর থেকে এই পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সত্যের পথে অবিচল এই স্লোগানটিকে সামনে রেখেই পত্রিকাটি যাত্রা শুরু করেছিল। আমরা দেখেছি বিগত দিনগুলোতে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে পত্রিকাটি কাজ করে গেছে। আমরা চাই পত্রিকাটি আগামীতেও পেশাদারিত্ব বজায় রেখে এভাবেই কাজ করে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে। সেই সাথে সকল সাংবাদিকদের হলুদ সাংবাদিকতা পরিহার করে স্বচ্ছ দেশ গঠনে পেশাদারিত্ব বজায় রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং পত্রিকাটির সাফল্য কামনা করছি।’


এসময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ তার বক্তব্যে পাঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের লক্ষ্য কেবল খবর পরিবেশন নয়, চুয়াডাঙ্গার উন্নয়ন ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া। আমরা পাঠকদের আস্থাকে পুঁজি করে আরও বহুদূর যেতে চাই। ২০২৫ সালের ২৩ শে জানুয়ারি আমরা পত্রিকা প্রকাশের অনুমতি প্রাপ্ত হই। পরে ২০২৫ সালের ২৬ শে মার্চ থেকে পত্রিকা প্রকাশ করা হয়।  তারপর থেকেই পত্রিকাটি সচল রাখা ছিলো আমাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করেছি দায়িত্ব ও পেশাদারিত্ব বজায় রেখে পত্রিকাটিকে এগিয়ে নিয়ে যেতে। আজ পত্রিকাটির প্রথম বর্ষপূর্তি হয়ে দ্বিতীয় বছরের পা রেখেছি। সকলের দোয়া এবং ভালোবাসা পেলে আগামীতে দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকাটি জেলার একটি শীর্ষস্থানীয় পত্রিকায় রূপ নেবে বলে আমি আশাবাদী।


এর আগে দুপুর ১২টায় দৈনিক আজকের চুয়াডাঙ্গা কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখের মাধ্যমে প্রথম বর্ষপূর্তির প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এসময় শুভাকাঙ্ক্ষী ও সুধীজনেরা পত্রিকার সাফল্য কামনা করে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান। 


এসময় উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মফিজ জোয়ার্দার, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম লিটন, অ্যাড. মনিবুল হাসান পলাশ, এজাজ হোসেন, সহকারী অধ্যাপক আসাদুল হক, হামিমুজ্জামান সুমন, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার স্টাফ রিপোর্টার মুন্না রহমান, শহর প্রতিবেদক অপূর্ব, স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম বাদলসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।


এদিকে, আলমডাঙ্গায় দৈনিক আজকের চুয়াডাঙ্গার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদ্‌যাপিত হয়েছে। অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক শাওনের সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ব্যুরো প্রধান রহমান মুকুল।


অপর দিকে, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার দ্বিতীয় বছরে পদার্পণ উপলক্ষে দামুড়হুদা প্রেসক্লাবে দোয়া ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আছর অনুষ্ঠিত এ আয়োজনে প্রেসক্লাব প্রাঙ্গণ ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি সাইদুর রহমান।
প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজির ফয়সালের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, নির্বাহী সদস্য তাছির আহমেদ, হাবিবুর রহমান হবি, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল বাবু , সাংবাদিক সমিতির সহসভাপতি মোজাম্মেল শিশির, আব্দুস সালাম, জহুরুল ইসলামসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এছাড়া চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জীবননগর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা শেষে কেক কেটে পত্রিকাটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দৈনিক আজকের চুয়াডাঙ্গার জীবননগর ব্যুরো প্রধান শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিক এবং সাধারণ সম্পাদক রিপন হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)