হরিণাকুণ্ডুতে সংবাদ সম্মেলনে জামায়াতের দাবি কৃষকদল নেতার মৃত্যু পারিবারিক বিরোধে

আপলোড তারিখঃ 2026-03-27 ইং
হরিণাকুণ্ডুতে সংবাদ সম্মেলনে জামায়াতের দাবি কৃষকদল নেতার মৃত্যু পারিবারিক বিরোধে ছবির ক্যাপশন:

‘ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কুল্ল্যাগাছা ভাতুড়িয়া গ্রামে সংঘর্ষের সময় নিহত কৃষক দল নেতার মৃত্যু হয়েছে পারিবারিক বিরোধে। এই ঘটনার সাথে জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে হরিণাকুণ্ডু উপজেলা জামায়াতের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমির বাবুল হোসাইন।


সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল, সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম, জামায়াত নেতা ছগির আহমেদ, ইদ্রিস আলী, শফিউদ্দিন, যুব বিভাগের সেক্রেটারি কামরুল হাসান ও শামীম মিয়া। সংবাদ সম্মেলনে বলা হয়, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে একই পরিবারের মধ্যে বিরোধের জের ধরে সৃষ্ট মারামারিতে কৃষক দল নেতা আবুল কাশেম মৃত্যুবরণ করেন। এ ঘটনার সঙ্গে জামায়াতের কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য রাজনৈতিক রং মাখিয়ে কিছু নিরীহ মানুষের বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে।


সংবাদ সম্মেলনে দাবি করা হয় এই ঘটনাটি সম্পূর্ণভাবে একটি পারিবারিক ও ব্যক্তিগত বিরোধের ফল। এটি কোনোভাবেই রাজনৈতিক ঘটনা নয়, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামির সাথে এ ঘটনার কোনো সাংগঠনিক নীতিগত বা রাজনৈতিক সম্পৃক্ততা নেই। বিএনপি এই ঘটনার রাজনৈতিক রং মাখিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। যদি রাজনৈতিকভাবে কোনো নিরীহ ব্যক্তির বাড়িঘরে আগুন হামলা বা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়, তবে দল হিসেবে জামায়াত রাজনৈতিকভাবে সেটা মোকাবিলা করবে।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা আমির বাবুল হোসাইন বলেন, যেহেতু এটা সামাজিক এবং পারিবারিক বিরোধ, সেহেতু সামাজিক দলের সঙ্গে বসে এটা নিষ্পত্তি করা প্রয়োজন। পরিশেষে নিহত কৃষক দল নেতার রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এদিকে, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার সময় কুল্ল্যাগাছা ভাতুড়িয়া গ্রামের শহীদ সদর উদ্দিন প্রাইমারি স্কুলমাঠে নামাজের জানাজার শেষে নিহত কৃষক দল নেতা আবুল কাশেমকে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।


জানাজায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, কাপাসহাঁটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি চাঁন মিয়া, ঝিনাইদহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিণ্টুসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)