ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া আদর্শপাড়ায় নির্মাণাধীন জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় আদর্শপাড়া গ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এলাকার মরহুম সুলতান বিশ্বাসের দানকৃত জমির ওপর আদর্শপাড়া জামে মসজিদটি নির্মাণ করা হচ্ছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই মসজিদের নির্মাণ কাজ এগিয়ে নিতে ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেন মরহুম সুলতান বিশ্বাসের পুত্র, বিশিষ্ট সমাজসেবক ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু। এসময় তার পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আজিজুল করিম বিশ্বাস, সাধারণ সম্পাদক আমির আলী এবং ক্যাশিয়ার খবিরুল ইসলাম। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ডাবলু বিশ্বাস, আনারুল বিশ্বাস, জাহামত বিশ্বাস, ইনাজ উদ্দিন, আব্দুর রাজ্জাক ধুনা, সুরুজ আলী, আ. জব্বার, লিটন আলী, বাবুল হোসেন, সফর আলী, সফিউল হক বিশ্বাস, ইমরান আলী, নাজমুল হক প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মসজিদ কমিটির সভাপতি আজিজুল করিম বিশ্বাস।
