হাটবোয়ালিয়ায় নতুন কুঁড়ি প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির জমকালো ফাইনাল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2026-03-26 ইং
হাটবোয়ালিয়ায় নতুন কুঁড়ি প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির জমকালো ফাইনাল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় তরুণদের অংশগ্রহণে নতুন কুঁড়ি প্রিমিয়ার লিগ (এনকেপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটি আয়োজন করে নতুন কুঁড়ি স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। খেলা উপলক্ষে মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়।


অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক মহাবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক সাইফুল হুদা সোহেল। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক জুলহাস কবির সুমন, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক ও সাংবাদিক মমতাজুর মুর্শিদ কলিন, অভিভাবক সদস্য নূর মোহাম্মদ, প্রধান শিক্ষক শাহাবুল ইসলাম ওয়াসিম, সিনিয়র শিক্ষক আকমল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুর্ধর্ষ একাদশ ও দুরন্ত একাদশ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দুর্ধর্ষ একাদশ। নির্ধারিত ওভারে তারা ৭ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাটসম্যানরা দায়িত্বশীল ব্যাটিং প্রদর্শন করেন এবং প্রতিপক্ষের জন্য একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লক্ষ্য নির্ধারণ করেন।


১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুরন্ত একাদশ শুরু থেকেই চাপের মুখে পড়ে। দুর্ধর্ষ একাদশের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং ও ধারাবাহিক আক্রমণে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে দ্রুত ভেঙে দেন। ফলে দুরন্ত একাদশ নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ৭০ রানে অলআউট হয়ে যায়। ফলে ৩৬ রানের ব্যবধানে জয়লাভ করে দুর্ধর্ষ একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় দুর্ধর্ষ একাদশের খেলোয়াড়দের নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে এবং তাদের এই জয়কে আরও গৌরবান্বিত করে তোলে। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)