বোতলে ভরা পেট্রোল-ডিজেল ২০০ টাকা লিটার

ঝিনাইদহে ১০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2026-03-25 ইং
বোতলে ভরা পেট্রোল-ডিজেল ২০০ টাকা লিটার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আমতলা বাজারে পেট্রোল-ডিজেল বোতলে ভরে বেশি দামে বিক্রয় করায় দুই মুদি দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের তথ্য অনুযায়ী, এই দুই ব্যবসায়ী বোতলে পেট্রোল ভরে প্রতি লিটার ২০০ টাকা ও ডিজেল প্রতি লিটার ২০০ টাকা করে বিক্রয় করে আসছিল এবং এই দুই ব্যবসায়ী বাজারে তেল একেবারেই নেই বলে প্রচার করছিল। এমন তথ্যের ভিত্তিতে গত সোমবার বিকেল ৪টার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আমতলা বাজারের দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা হয়। একই সাথে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করা হয় । একই সাথে উপজেলার ফিলিং স্টেশনগুলোও তদারকি করে সঠিক দামে তেল বিক্রয়ের নির্দেশনা প্রদান করেন নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ।


এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ বলেন, এ দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনার সময় ব্যারেলে তেল মজুদের প্রমাণ মিলেছে। সাথে পেট্রোল ও ডিজেল প্রতি লিটার ২০০ টাকা করে বিক্রয় করায় তাদের অর্থদণ্ড করা হয়েছে। সিন্ডিকেট তৈরি করে তেলের দাম বাড়ানোর সুযোগ কাউকে দেওয়া হবে না। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)