গাংনীর গাড়াবাড়িয়ায় বিএনপি কার্যালয় উদ্বোধন

আপলোড তারিখঃ 2026-03-25 ইং
গাংনীর গাড়াবাড়িয়ায় বিএনপি কার্যালয় উদ্বোধন ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বিকেলে ফিতা কেটে এ কার্যালয়ের উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. আমজাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসেন বলেন, গাড়াবাড়িয়ার এই কার্যালয়টি তৃণমূল পর্যায়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের মূল কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে। জীবনে যতদিন বেঁচে থাকবো, ততদিন তারেক রহমানের নির্দেশনায় ধানের শীষের পক্ষে দলের জন্য কাজ করে যাবো। আপনাদের সাথে নিয়েই এ পথচলা অব্যাহত রাখতে চাই।


তিনি আরও বলেন, দলের সকল সাংগঠনিক নির্দেশনা মেনে আগামী দিনে রাজপথে থেকে প্রতিটি কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হবে। এ জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা খাতের আলী। বিশেষ অতিথি ছিলেন কাথুলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুছাইন মাহমুদ, বিএনপি নেতা মাঝাহারুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার আব্দুল্লাহিল মারুফ পলাশ, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক সুমন হোসেন, সহগলপুর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বসির উদ্দীন।


এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামাল হোসেন, ফজলু, খায়রুল ইসলাম বাবু, মিজানুর রহমান মিজা, মোফাজ্জল হোসেন, মহিরুল ইসলাম, বিশারত হোসেন, দ্বীন মোহাম্মদসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এছাড়া বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পরে উপস্থিতদের মাঝে তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)