জীবননগরে ড্রাগন বাগান কাটার মামলায় সাব্বির গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-03-25 ইং
জীবননগরে ড্রাগন বাগান কাটার মামলায় সাব্বির গ্রেপ্তার ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার পেয়ারাতলা কবরস্থান মাঠে ড্রাগন বাগান কেটে ফেলার মামলার ২ নম্বর আসামি সাব্বিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্বিরকে তার নানির বাড়ি বাঁকা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তিনি পেয়ারাতলা পশ্চিম পাড়ার ফারুকের ছেলে। উল্লেখ্য, গত ১৭ মার্চ রাতের আঁধারে পূর্ব শত্রুতার জেরে পেয়ারাতলা সাবেক ইউপি সদস্য রিপন মন্সুর ড্রাগন বাগানের প্রায় ১২-১৩’শ গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। এ ঘটনায় রিপন মন্সুর বাদী হয়ে জীবননগর থানায় সাব্বির ও তার মামা দেওয়ানপাড়ার শহিদুল দেওয়ানের ছেলে নাজমুল দেওয়ানের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। থানা-পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)