ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গতকাল সকাল ১১টার দিকে রেল ষ্টেশন এলাকায় থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই গিয়াস রেল ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ষ্টেশনপাড়ার রেজাউল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী রুবেলকে ১৫ পিস ইয়াবা ও হাটবোয়ালিয়া গ্রামের মাদক ব্যাবসায়ী পাঞ্জাবের স্ত্রী সানিয়াকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে গতকালই আদালতে সোর্পদ করা হয়েছে।
