দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র হোসাইন নিহত

আপলোড তারিখঃ 2026-03-25 ইং
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র হোসাইন নিহত ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের হোসাইন (১৯) নামের এক কলেজ ছাত্র মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত রোববার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হোসাইন উজিরপুর গ্রামের জামাল উদ্দীনের ছেলে।


জানা যায়, হোসাইন ঈদের দিন বন্ধুদের সাথে নিয়ে ঘুরতে বের হয়েছিল। তিনি জুড়ানপুর মেইন সড়কে যাওয়ার পথে বিপরীত দিকে আসা মোটরসাইকেলের সাথে সামনাসামনি সংঘর্ষ হয়। এতে হোসাইন রক্তাক্ত জখম হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা ক্রমান্বয়ে অবনতি হতে থাকলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করেন। পরে রাত ১০টার দিকে স্বাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মঙ্গলবার মাগরিবের নামাজের পর তার জানাজার শেষে উজিরপুর গ্রামের কবর স্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় হোসাইন নামের একজন নিহত হয়েছে। হাসপাতালে রিপোর্ট করার পর পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)