চুয়াডাঙ্গাতে হাইকোর্টের বিচারপতি রাফিজুল ইসলামের সফর

আপলোড তারিখঃ 2026-03-25 ইং
চুয়াডাঙ্গাতে হাইকোর্টের বিচারপতি রাফিজুল ইসলামের সফর ছবির ক্যাপশন:

হাইকোর্টের বিচারপতি মো. রাফিজুল ইসলাম ব্যক্তিগত সংক্ষিপ্ত সফরে চুয়াডাঙ্গাতে পদার্পণ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি চুয়াডাঙ্গায় পৌঁছালে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাজাহান আলী ও অন্যান্য বিচারকেরা তাঁকে অভ্যর্থনা জানান। পরে বিচারপতি, স্ত্রী ও পরিবার-পরিজন নিয়ে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি পরিদর্শন করেন।


এদিকে, বিকেল ৫টায় চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ সরোয়ার বাবু, সেক্রেটারি অ্যাডভোকেট খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) এবং চুয়াডাঙ্গার কৃতী সন্তান, চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ বেল্টু বিচারপতি মো. রাফিজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। 


এসময় চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলীসহ ম্যাজিস্ট্রেট ও জাজশীপের অন্যান্য বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিচারপতি মো. রাফিজুল ইসলাম ঝিনাইদহ জেলার কৃতী সন্তান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)