আলমডাঙ্গা পাইলট স্কুলের ৮০ দশকের বন্ধু সমিতির ইফতার

আপলোড তারিখঃ 2026-03-19 ইং
আলমডাঙ্গা পাইলট স্কুলের ৮০ দশকের বন্ধু সমিতির ইফতার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা পাইলট স্কুলের ৮০ দশকের বন্ধু সমিতির আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় আলমডাঙ্গা সেফ অ্যান্ড সুপার ফুডের হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহকারী অধ্যাপক রোকনুজ্জামান ডাব্লুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এফবিসিআইয়ের সদস্য, বিশিষ্ট শিল্পপতি, আলমডাঙ্গা উপজেলার কৃতী সন্তান, মোল্লা গ্রুপের চেয়ারম্যান সহিদুল হক মোল্লা।


তিনি বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাস মানুষকে ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। রামাদানের এই শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।’ তিনি আরও বলেন, ‘সমাজে ন্যায়বিচার, সততা ও নৈতিকতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চুয়াডাঙ্গার মানুষের মৌলিক চাহিদা পূরণে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। আলমডাঙ্গাকে সুন্দর ভাবে গড়তে সুন্দর সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মীর ঠাণ্ডু মিয়া, শামসুজ্জোহা সাবু, বাবুলু মিয়া, রতন সাহা, বাদল সাহা, আতাই হোসেন, আশরাফুল হক লুলু, আলমডাঙ্গা মোল্লা মটরসের স্বত্ত্বাধিকারী লিয়াকত আলী লিপু মোল্লা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)