দামুড়হুদায় মাটিবাহী ট্রাক্টরের অব্যবস্থাপনায় বিপজ্জনক হচ্ছে সড়ক

অল্প বৃষ্টিতেই সড়কে কাদা, ঘটছে দুর্ঘটনা

আপলোড তারিখঃ 2026-03-19 ইং
দামুড়হুদায় মাটিবাহী ট্রাক্টরের অব্যবস্থাপনায় বিপজ্জনক হচ্ছে সড়ক ছবির ক্যাপশন:

দামুড়হুদা বাসস্ট্যান্ড থেকে জয়রামপুর পর্যন্ত মেইন সড়কে মাটিবাহী ট্রাক্টর থেকে পড়া মাটির কারণে অল্প বৃষ্টিতেই সড়ক কাদাময় ও পিচ্ছিল হয়ে উঠছে। এতে পথচারী ও যানবাহনের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গতকাল বুধবার রাতে সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশ কাদায় পরিণত হয়। এতে চলাচলের সময় অনেক পথচারী ও মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার শিকার হন।


স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী মাটিবাহী ট্রাক্টর পলিথিন দিয়ে ঢেকে মাটি বহনের কথা থাকলেও তা মানা হচ্ছে না। ফলে ট্রাক্টর থেকে মাটি ছিটকে সড়কের ওপর পড়ে থাকে। পরে বৃষ্টির পানিতে তা কাদায় পরিণত হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন বলে অভিযোগ রয়েছে। ইতোমধ্যে একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, দ্রুত সড়ক পরিষ্কার এবং ট্রাক্টর চলাচলে নিয়মকানুন নিশ্চিত না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সড়কের নিরাপত্তা নিশ্চিত হয় এবং জনভোগান্তি কমে। তাদের দাবি, সড়কে পড়ে থাকা মাটি দ্রুত অপসারণ এবং মাটিবাহী ট্রাক্টরের ওপর নিয়মিত তদারকি জোরদার করতে হবে।


এ বিষয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম বলেন, ‘এ ধরনের ঘটনার সত্যতা পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে ইটভাটা মালিকদের সঙ্গে কথা বলে বালি ফেলার নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)