দর্শনায় অসহায় শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ

আপলোড তারিখঃ 2026-03-19 ইং
দর্শনায় অসহায় শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ ছবির ক্যাপশন:

দর্শনায় ভালোবাসার বন্ধনের উদ্যাগে প্রতিবারের ন্যায় এবারও অসহায় শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে তাদের জন্য ঈদের পোশাক উপহার প্রদান করা হয়েছে। গতকাল বুধবার ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আরিফ তরফদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মমিনুল ইসলাম, সভাপতি রাসেল আহমেদ শাওন, সহসভাপতি নুরুন্নবী সুমন, হাসেম, সাধারণ সম্পাদক আয়নাল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাতেমা খাতুন লাকি, নির্বাহী সদস্য আশরাফুল হক প্রমুখ। এভাবেই দীর্ঘদিন ধরে দর্শনা ভালবাসার বন্ধন সমাজ ও মানবতার সেবায় কাজ করে আসছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)