মুজিবনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

আপলোড তারিখঃ 2026-03-19 ইং
মুজিবনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ছবির ক্যাপশন:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে প্রদত্ত ঈদ উপহার মেহেরপুরের মুজিবনগর উপজেলায় গুম, খুন ও নিহত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। মুজিবনগর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের নেতৃত্বে উপহার সামগ্রী বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম, মোনাখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুরুজ খান, উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ারুল ইসলাম মাস্টার, বিএনপি নেতা রবিউল ইসলামসহ স্থানীয় নেতা-কর্মীরা।


অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো বিএনপির মানবিক দায়িত্বের অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)