চুয়াডাঙ্গার ভালাইপুরে ক্ষুরের পোচে যুবক জখম

আপলোড তারিখঃ 2017-11-17 ইং
চুয়াডাঙ্গার ভালাইপুরে ক্ষুরের পোচে যুবক জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ভালাইপুরে ক্ষুরের পোচে জাবের (১৯) নামের এক যুবক রক্তাক্ত জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে এলাকায় একটি স্থানীয় ডাক্তারের নিকট চিকিৎসা নিলেও গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আহত জাবের আলী ভালাইপুর এলাকার মাঝেরপাড়ার আব্দুল্লাহ’র ছেলে। জানা গেছে, গত মঙ্গলবার রাতে খাদিমপুর গ্রামের মনিম নামের এক যুবক ভালাইপুরে জাবেরের বন্ধুর সাথে গ-গোল বাধে। তারা একপর্যায়ে মারামারি করে। এতে জাবের তাদেরকে বাধা দিলে এতে মনিম ক্ষিপ্ত হয়ে ক্ষুর দিয়ে পেটে আঘাত করে জাবেরকে। এতে জাবের গুরুতর জখম হয়। পরে স্থানীয় একটি চিকিৎসকের নিকট থেকে সেবা নেয়। উন্নতি না হওয়ায় গতকাল তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)