মুন্সিগঞ্জে ৭ হাজার মানুষের মাঝে সেমাই-চিনি বিতরণ

আপলোড তারিখঃ 2026-03-18 ইং
মুন্সিগঞ্জে ৭ হাজার মানুষের মাঝে সেমাই-চিনি বিতরণ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলায় ৭ হাজার দুস্থ, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই ও চিনি বিতরণ করেছেন বিএনপির নেতা আসিরুল ইসলাম সেলিম। গতকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ উপহার বিতরণ করা হয়। আসিরুল ইসলাম সেলিম আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেহালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি বলেন, প্রতি বছর দুই ঈদেই উপজেলার জেহালা ইউনিয়নের প্রতিটি গ্রামের অসচ্ছল মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে এ উদ্যোগ নেওয়া হয়। যতদিন সম্ভব এ কার্যক্রম চালিয়ে যাবেন বলেও জানান তিনি। উপহার নিতে আসা স্থানীয়রা জানান, প্রতি বছর ঈদে এ সহায়তা পেয়ে তারা উপকৃত হন এবং এতে তাদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)