জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার, ভারতে প্রবেশকালে আটক ৪

আপলোড তারিখঃ 2026-03-18 ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার, ভারতে প্রবেশকালে আটক ৪ ছবির ক্যাপশন:

জীবননগর ও মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে। গতকাল মঙ্গলবার মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজিবি জানায়, গত সোমবার রাত সাড়ে ৮টায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মেইন পিলার ৬৮/৫-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের মাঠ থেকে হাবিলদার মো. ওয়াহিদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় ভারতীয় ৬০ বোতল মদ ও ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


এদিকে, গতকাল মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর বাঘাডাঙ্গা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলকালে আরও একটি অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৬০/৪৩-আর থেকে প্রায় ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে অবৈধভাবে ভারত গমনের সময় চারজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার ফেরদৌস আলী মন্ডল। আটককৃতরা হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গা থানার আজিমনগর গ্রামের রনি (২৭), মো. সুজন দর্জি (২৬), রিফাত মীর (২২) এবং সাইফুল শেখ (২৩)। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)