ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে গতকাল মঙ্গলবার বিকেলে গ্রামের সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডুর উদ্যোগে এই আয়োজন করা হয়। ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা একসাথে ইফতার ও নামাজ আদায় করেন এবং পরবর্তীতে এলাকার শান্তি,শৃঙ্খলা ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।
চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু বলেন, এই ধরনের আয়োজন আমাদের সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্যবোধ ও ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা চাই ,রমজানের পবিত্রতা রক্ষার্থে ত্যাগ ও সংযমের মাধ্যমে সবাই মিলে অনুষ্ঠান উদ্যাপন করুক। অংশগ্রহণকারীরা জানিয়েছেন, এমন উদ্যোগ তাদের মধ্যে অনুপ্রেরণা জাগায় এবং এলাকার উন্নয়ন ও সামাজিক বন্ধনে উৎসাহিত করে। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাংবাড়ীয়া ইউনিয়নের সরকারি কাজী মাওলানা আবু মুসা।
