ছবির ক্যাপশন:
প্রয়াত এমপি মোহাম্মদ শাহজাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম পিনু ও লেখক কলামিস্ট ও বীর মুক্তিযোদ্ধা আশু বাঙ্গালীকে নিয়ে স্মৃতিচারণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা শেখপাড়ায় তৌহিদ হোসেনের বাসভবনে এ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ।
আলোচনা সভায় প্রয়াতদের নিয়ে আলোচনায় অংশ নেন তৌহিদ হোসেন, ইকবাল আতাহার তাজ, লিটু বিশ্বাস, শফিকুল ইসলাম (শহর আলী), আমিনুল ইসলাম, মানিক আকবর, অ্যাডভোকেট কাইজার হোসেন জোয়ার্দ্দার, শাহজাহান আলী, শাহ আলম সনি, অ্যাড. রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, লাভলুর রহমান প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন অধ্যাপক শেখ সেলিম।
তৌহিদ হোসেন বলেন, ‘আমরা যাঁদের হারিয়ে ফেলেছি তাদের সম্পর্কে নতুন প্রজন্মকে জানানোর দায়িত্ব আমাদেরই নিতে হবে। সমাজের জন্য দেশের জন্য প্রয়াত গুণীজনদের যে অবদান, তা অন্তরে ধারণ করে আজকের তরুণরা আমাদের দেশকে এগিয়ে নিতে পারবে।’
