জীবননগরে ড্রাগন বাগান কেটে দেয়ার অভিযোগ

আপলোড তারিখঃ 2026-03-18 ইং
জীবননগরে ড্রাগন বাগান কেটে দেয়ার অভিযোগ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার পেয়ারাতলা গোরস্থান মাঠে পূর্ব শত্রুতার জেরে এক চাষির ড্রাগন কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাতের আঁধারে দুর্বৃত্তরা বাগানের প্রায় ১২০০ থেকে ১৩০০টি গাছের গোড়া থেকে কেটে দেওয়ায় চাষি মো. রিপন মুন্সির পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মো. রিপন মুন্সি পেয়ারাতলা গ্রামের গোলাম রসুলের ছেলে ও মনোহরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। রিপন মুন্সী জানান, দীর্ঘ চার বছর ধরে যত্ন করে গড়ে তোলা তার ড্রাগন বাগান এক রাতেই ধ্বংস করে দেওয়া হয়েছে। 


বাগানের কর্মচারী মতিন বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বাগানে এসে দেখি, প্রায় ১২-১৩ কাঠা জমির সব গাছ গোড়া থেকে কাটা। পুরো বাগান নষ্ট হয়ে গেছে। আরেক কর্মচারীর দাবি, ঘটনার কয়েক দিন আগে পেয়ারাতলা ৪ নম্বর ওয়ার্ডের ফারুকের ছেলে সাব্বির তাকে হুমকি দিয়েছিল। তিনি বলেন, সাব্বির বলেছিল, রিপন মুন্সি তার মামাকে আটকে রেখেছে, খুব দ্রুতই এর ফল পাবে।


এ বিষয়ে রিপন মুন্সি বলেন, সাব্বিরের মামা, বাঁকা মাঠপাড়ার শহিদুল দেওয়ানের ছেলে নাজমুলকে কয়েক দিন আগে টাকা লেনদেনের ঘটনায় আটক করা হয়েছিল। পরে তার পরিবার জামিনে তাকে ছাড়িয়ে নেয়। এই ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে তার বাগান কেটে নষ্ট করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।


তিনি আরও বলেন, আমি প্রায় ২০ বিঘা জমিতে ড্রাগনসহ বিভিন্ন বাগান করেছি। এখানে প্রতিদিন ৩০ থেকে ৩৫ জন শ্রমিক কাজ করে। এই বাগানের ওপর অনেক পরিবারের জীবিকা নির্ভর করে। শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, আমার দীর্ঘদিনের পরিশ্রমও নষ্ট হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পেয়ারাতলা এলাকায় কয়েকশো বিঘা জমিতে ড্রাগন ফলের চাষ হচ্ছে। এ ধরনের ঘটনা চাষিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।


এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ( ওসি) সোলায়মান সেখ বলেন, ‘আমি চুয়াডাঙ্গায় একটি জরুরি মিটিংয়ে আছি। থানায় পৌঁছে ঘটনার বিষয়ে তদন্ত সহকারে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)