ছবির ক্যাপশন:
তিতুদহের ইউনিয়নের আড়িয়া চকপাড়া সাইদুর রহমান ও মিমের মেয়ে ৫ বছর বয়সী শিশু ফাতেমার পাশে দাঁড়িয়েছে একজন বাংলাদেশ ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় একজন বাংলাদেশ ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি তরুণ সমাজসেবক আ. মান্নান শিশু ফাতেমার বিষয়টি জানতে পারলে সংস্থাটির মাধ্যমে একটি হুইলচেয়ার ও ঈদের নতুন পোশাকের ব্যবস্থা করেন।
একজন বাংলাদেশ ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আ. মান্নান বলেন, প্রতিবন্ধী শিশুরা ও হতে পারে আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। আমাদের সমাজে প্রতিবন্ধী মানুষদের সমাজের বোঝা মনে করে। অসহায়ত্ব জীবনযাপন করে, শারীরিক ও মানুষিক নির্যাতনের শিকার হয়, এজন্য প্রতিবন্ধী শিশুদের জন্য সহমর্মিতা দেখাতে হবে, তারা আর দুইটা শিশুর মতো। এসময় উপস্থিত ছিলেন তরুণ স্বেচ্ছাসেবক সেলিম রেজা, সুলতান সরকারসহ আরও অনেকে।
