ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার পারকুলা গ্রামের জামে মসজিদে ফ্রি কুরআন শিক্ষা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যা ছয়টায় কালিদাসপুর পারকুলা মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মিনহাজ উদ্দিন। উপস্থিত ছিলেন কালিদাশপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আসাদুল হক মিকা,হাফেজ হুসাইন,হাফেজ নজরুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের মসজিদটি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে গ্রামবাসীর সহযোগিতা ও মসজিদ কমিটির তত্ত্বাবধানে ধর্মীয় শিক্ষা ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এই কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনায় বিভিন্ন সময়ে জুমার দিনে দিকনির্দেশনা ও শিক্ষা প্রদান করেন হাফেজ মাওলানা নজরুল ইসলাম। নিয়মিত ক্লাস পরিচালনায় দায়িত্ব পালন করেন হাফেজ হুসাইন।
