দামুড়হুদা উপজেলায় আকস্মিক ঝড় ও বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি, চিন্তায় কৃষকরা!

আপলোড তারিখঃ 2026-03-17 ইং
দামুড়হুদা উপজেলায় আকস্মিক ঝড় ও বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি, চিন্তায় কৃষকরা! ছবির ক্যাপশন:

দামুড়হুদায় গত রোববার সন্ধ্যার দিকে আকস্মিক ঝড় ও বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছে। এতে করে দামুড়হুদা উপজেলার কৃষকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। গতকাল সোমবার সরেজমিনে জেলার দামুড়হুদা উপজেলার পরানপুর, রুদ্রনগর, চন্ডিপুর এবং জীবননগর উপজেলার এলাকায় গিয়ে দেখা যায় ঝড়ে মরিচ, ভুট্টা, কলা ও আমের মুকুল ক্ষতিগ্রস্ত হয়েছে।


পরানপুর গ্রামের কৃষক আব্দুল আওয়াল জানান, রোববার রাতে ঝড়ে তার প্রায় ১ বিঘা জমির ভুট্টা গাছ মাটির সঙ্গে নুয়ে পড়েছে। এতে ভুট্টার গাছের মোচা নষ্ট হয়ে গেছে। এতে তার প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, আকস্মিক ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে এ উপজেলায় ২১ হেক্টর জমির ভুট্টা, ১২ হেক্টর কলা, ১০ হেক্টর পেঁপে, ৩ হেক্টর গম, ১ হেক্টর পেঁয়াজ ও প্রায় ৩ হেক্টর সবজি ফসল আক্রান্ত হয়েছে। তবে এগুলো যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় তাহলে কৃষকদের কোনো লোকসান হবে না।


দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমীন সুলতানা জানান, রোববার সন্ধ্যার দিকে হঠাৎ করে ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এতে উপজেলা ও ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের এলাকায় ফসলের ক্ষয়-ক্ষতি হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)