চুয়াডাঙ্গার এসপি মনিরুল ইসলামের বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2026-03-17 ইং
চুয়াডাঙ্গার এসপি মনিরুল ইসলামের বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পুলিশ জানায়, মোহাম্মদ মনিরুল ইসলাম গত ২৯ নভেম্বর ২০২৫ তারিখে চুয়াডাঙ্গার ৩০তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে গেছেন। তাঁর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে এবং জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়। সম্প্রতি তিনি চুয়াডাঙ্গা জেলা থেকে বিশেষ পুলিশ সুপার হিসেবে স্পেশাল ব্রাঞ্চ (এসবি), বাংলাদেশ পুলিশ, ঢাকায় বদলি হন। এ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।


বিদায়ী বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার সম্মানিত নাগরিকবৃন্দ, জেলার সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ জেলা পুলিশের সকল সদস্য, সিভিল স্টাফ এবং আউটসোর্সিং কর্মীদের আন্তরিক সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি নবাগত পুলিশ সুপারকে সার্বিক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।


তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলায় দায়িত্ব পালন করা তাঁর কর্মজীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। জেলার সব শ্রেণি-পেশার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা তাঁকে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও তিনি চুয়াডাঙ্গা জেলার মানুষের কল্যাণ কামনা করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাসসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, আরআই, টিআই এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)