তরু মুন্সীর লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ

ঝিনাইদহে জামায়াতের হামলায় কৃষকদল নেতা নিহত

আপলোড তারিখঃ 2026-03-15 ইং
তরু মুন্সীর লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষকদল নেতা তরু মুন্সীর লাশ নিয়ে বিক্ষোভ হয়েছে বিএনপি। গতকাল শনিবার দুপুরে ময়নাতদন্তের পর লাশ নিয়ে ঝিনাইদহ শহরে বিক্ষোভ প্রদর্শন করে দলের হাজারো নেতাকর্মী। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে হামদহ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাস, সাজেদুর রহমান পাপপু, মুন্সি কামাল আজাদ পাননু, আলমগীর হোসেন, শাহজাহান আলী, আহসান হাবিব রণক, আশরাফুল ইসলাম পিন্টু, মীর ফজলে ইলাহী শিমুল ও নিহতের ছেলে ছাত্রদল নেতা শিপন মুন্সি বক্তব্য দেন।


ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা কৃষকদল নেতা তরু মুন্সীকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহন হন। আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে। বিএনপি এই ন্যাক্কারজনক হত্যার বিচার চাই।


জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাবে। জামায়াত ও শিবিরের উদ্দেশ্যে তিনি বলেন, এক সঙ্গে আমরা হাসিনার মতো ফ্যাসিস্ট হটিয়েছি। এখন দেশ গড়ার সময়। তুচ্ছ ঘটনা নিয়ে আপনারা মানুষের জীবন নিয়ে খেলবেন না।


পুলিশ জানায়, লাশ নিয়ে মিছিল ও সমাবেশ শেষে তরু মুন্সীর লাশ তার গ্রামের বাড়ি সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে পৌঁছায়। সেখানে বেলা আড়াইটায় জানাজা শেষে মাধবপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়। জানাজা অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, বিএনপি সভাপতি অ্যাড এম এ মজিদসহ জেলা, উপজেলা, ইউনিয়নের স্থানীয় শত শত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


এদিকে তরু মুন্সী স্টোকজনিত কারণে মারা গেছেন বলে দাবি করেছে জামায়াত। গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ জেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলা আমির ড. মো. হাবিবুর রহমান এই দাবি করেন। তিনি বলেন, মাধবপুর গ্রামে মহিলা জামায়াতের ইফতার মাহফিল ছিলো। সেখানে বিএনপির লোকজন গিয়ে নারীদের মারধর ও শ্লীলতাহানি করে। যে কারণে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের সাথে তাদের সংঘর্ষ হয়। এতে দণন পক্ষের বেশ কয়েকজন আহত হয়। কৃষকদল নেতা তরু মুন্সী শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। মারামারির কারণে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে স্ট্রোক করেন। এই মৃত্যু নিয়ে অপরাজনীতি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।


উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার ইফতার ও তালিম নিয়ে বিরোধের জের ধরে বিএনপি জামায়াতের সংঘর্ষ হয়। এতে তরু মুন্সি চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। তরু মুন্সী ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)