মুজিবনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

আপলোড তারিখঃ 2026-03-15 ইং
মুজিবনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ছবির ক্যাপশন:

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগরে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার সকালে ঐতিহাসিক মুজিবনগরের কেদারগঞ্জ বাজার এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


উদ্বোধন উপলক্ষে ‘ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রতি শনিবার সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’ শীর্ষক ব্যানার নিয়ে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কেদারগঞ্জ বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লাুআবর্জনা অপসারণ ও পরিষ্কারুপরিচ্ছন্নতার মাধ্যমে অভিযানের কার্যক্রম শুরু করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল হুদা। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, কেদারগঞ্জ বাজার কমিটির সভাপতি আব্দুর সবুর, সাধারণ সম্পাদক তাহাজ উদ্দিন এবং গোপালনগর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম।


এসময় স্থানীয় স্কাউট সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।


বক্তারা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এজন্য সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিজেদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখা এবং সচেতনতা বৃদ্ধি করা জরুরি। ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার এই সমন্বিত পরিষ্কারুপরিচ্ছন্নতা অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও তারা

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)