উথলী রেলওয়ে জামে মসজিদে দানবাক্স ভেঙে টাকা চুরি

আপলোড তারিখঃ 2026-03-14 ইং
উথলী রেলওয়ে জামে মসজিদে দানবাক্স ভেঙে টাকা চুরি ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলী বাজারে অবস্থিত উথলী রেলওয়ে জামে মসজিদে দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। পবিত্র রমজান মাসে এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গতকাল শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায় করতে এসে এক মুসল্লি মসজিদের বাইরে রাখা দানবাক্সটি ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি মসজিদের ইমাম ওবায়দুল হক ও মোয়াজ্জেম নবীউদ্দীনকে জানানো হয়। ফজরের নামাজ শেষে ইমাম, মোয়াজ্জেম ও অন্যান্য মুসল্লিরা বাইরে এসে দেখেন দানবাক্সটি ভেঙে ভেতরের টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।


মসজিদের দায়িত্বে থাকা মোয়াজ্জেম নবীউদ্দীন জানান, দানবাক্সে ঠিক কত টাকা ছিল, তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে রমজান মাসে দানের পরিমাণ সাধারণত বেশি থাকে, তাই ধারণা করা হচ্ছে সেখানে উল্লেখযোগ্য পরিমাণ টাকা ছিল। স্থানীয়রা জানান, উথলী ইউনিয়নে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা নতুন নয়। এর আগেও বিভিন্ন মসজিদে একই ধরনের ঘটনা ঘটেছে। ফলে মসজিদ কমিটি ও মুসল্লিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। মুসল্লিরা জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে মসজিদ এলাকায় নজরদারি বাড়ানোর বিষয়ে তারা উদ্যোগ নিচ্ছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)