আলমডাঙ্গায় মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে আহত পাঁচজন

আপলোড তারিখঃ 2026-03-14 ইং
আলমডাঙ্গায় মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে আহত পাঁচজন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার খোরদ মোড়ে মোটরসাইকেল ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত প্রায় ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- আলিহাটনগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোটরসাইকেল চালক দেলদুয়ার হোসেন (৩৫), কমলাপুর গ্রামের সবুজ হোসেন (২৬) এবং বগাদী গ্রামের মহির উদ্দিন মহিরের ছেলে ভ্যান চালক সিদ্দিক আলী (৪০)। অপর দুইজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে একটি পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল ও ভ্যানের চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


দুর্ঘটনায় মেহেরপুর নম্বরের মোটরসাইকেলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ভ্যান চালক সিদ্দিক আলীর পাখি ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে তিনি মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে স্থানীয়রা জানান। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানো এবং রাতের অন্ধকারে রাস্তার খারাপ অবস্থা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। এ বিষয়ে আসমানখালি পুলিশ ক্যাম্প জানায়, দুর্ঘটনার ঘটনা তদন্ত করা হচ্ছে এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)