আলমডাঙ্গায় জাসাসের উদ্যোগে আলোচনা ও ইফতার

আপলোড তারিখঃ 2026-03-13 ইং
আলমডাঙ্গায় জাসাসের উদ্যোগে আলোচনা ও ইফতার ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে আলমডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের সভাপতি আনোয়ার রশিদ সাগর। সভায় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ইউনুস আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আসিফ জাহান, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এটম এবং জাসাসের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।


যুবদল নেতা মাগরিবুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন গল্পকার পিণ্টু রহমান, কবি কহন কুদ্দুস, ব্যবসায়ী কামরুজ্জামান হীরা, গোলাম সরোয়ার হায়দার ও মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি আশরাফুল হক লুলুসহ অনেকে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য, নৈতিক মূল্যবোধ, সাংগঠনিক ঐক্য এবং আগামীর রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। এ আদর্শ ধারণ করে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান তারা।


প্রধান অতিথি আজিজুর রহমান পিণ্টু বলেন, বর্তমান প্রেক্ষাপটে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতা-কর্মীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতারে অংশগ্রহণ করেন।


এদিকে, আলমডাঙ্গা ল্যামারাস হজ এজেন্সির পরিচালক আলহাজ আহম্মদ আলীর সৌজন্যে আলমডাঙ্গা কাছারি মসজিদের ওপরতলায় একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সহকারী অধ্যাপক আসিফ জাহান, আলহাজ জনিরুদ্দিন, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মীর শফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। ইফতারের আগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং পরে সবাই মসজিদে একসঙ্গে ইফতার করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)