আলমডাঙ্গায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদ্যাপনে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2026-03-13 ইং
আলমডাঙ্গায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদ্যাপনে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।


সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাঈল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এস এম মাহমুদুল হক, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাস্টার ও বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী।


এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, কলা কেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক রেবা রানী সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, উপজেলা একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মহবুব আলম, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আসিফ জাহান, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস, আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, কথাসাহিত্যিক পিণ্টু রহমান, আলমডাঙ্গা আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মহসিন কামাল, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ, আলমডাঙ্গা পল্লী সঞ্চয় উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সামাদ এবং আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের মিজানুর রহমান। সভায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)