ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ৪৮তম বিসিএস চিকিৎসকদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চুয়াডাঙ্গা শাখার আয়োজনে হোটেল সাহিদ প্যালেসের তৃতীয় তলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) চিকিৎসকদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ৪৮তম বিসিএস চিকিৎসকদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক ডা. আবু হাসানুজ্জামান নুপুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘১৭ বছরে আমাদের সবার নৈতিকতার অবক্ষয় হয়েছে। এই নৈতিকতার অবক্ষয়ের কারণে এই সমাজটাকে সঠিকভাবে পরিচালনা করতে আমরা বারবার ব্যর্থ হচ্ছি। আমারা যে যেই পেশাতেই থাকি না কেন আমাদের সবার আগে প্রয়োজন ঐক্যবদ্ধ থাকা।’
তিনি আরও বলেন, ‘বিগত দিনে বাংলাদেশের রাজনীতিতে এবং রাষ্ট্রে যা অনিয়ম হয়ে এসেছে, বর্তমানে কিন্তু সেগুলো আর চালু রাখা সম্ভব হচ্ছে না। সামাজিকভাবে মানুষ এটা জেনে গেছে যে, আপনারা যা করছেন, তা সঠিক নয়। সেই জন্য উক্ত একই কাজগুলো আর সমাজে আপনারা করতে পারবেন না। আমাদের বাংলাদেশের ১৭ কোটি মানুষের চিকিৎসা দেওয়ার জন্য আপনারা এসেছেন। আপনাদের উপরই নির্ভর করছে আমাদের দেশের ১৭ কোটি মানুষের চিকিৎসাসেবা। আমি এবং আমাদের চুয়াডাঙ্গাবাসী চাই, আপনারা দুস্থ এবং সাধারণ মানুষের জন্য যাদের ক্লিনিক এবং ঢাকা-খুলনা বিভিন্ন জায়গায় চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই, তাদের চিকিৎসাসেবার ক্ষেত্রে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট এহসানুল হক তন্ময়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় উপদেষ্টা ও খুলনা বিভাগীয় সভাপতি ডা. মোহাম্মদ রফিকুল হক বাবলু, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. মো. আবু সায়েম, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, মাগুরা জেলার সিভিল সার্জন ডা. শামীম কবীর ও চুয়াডাঙ্গার সিভিল সার্জন হাদী জিয়াউদ্দিন আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. সাঈদ মেহবুব উল কাদির, খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মো. রবিউল ইসলাম তুহিন, ইফতার মাহফিল কমিটির সদস্যসচিব ডা. ওয়ালিউর রহমান নয়ন, ডা. মার্টিন হীরক চৌধুরী, ডা. ওয়াহিদ মাহমুদ রবিন, ডা. আব্দুর রহমান, ডা. মিলনুরজ্জামান, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি।
আরও উপস্থিত ছিলেন ডা. আত্তাই রাব্বী, ডা. ফারাহ রাশেদ, ডা. মো. রুবায়েদ হাসান, ডা. প্রশান্ত কুমার ধর, ডা. মোছা. সুমী খাতুন, ডা. মো. সবুজ রানা, ডা. আশিক আহমেদ, ডা. মো. আসিফ হাসান (ডেন্টাল সার্জন), মোছা. তোহুরা খাতুন (সহকারী ডেন্টাল সার্জন), ডা. সাহানা ইয়াসমিন, ডা. মো. শামসুজ্জোহা, ডা. মো. শাহ আলম, ডা. মো. মোস্তাফিজুর রহমান, ডা. মো. আলমগীর হোসেন, ডা. মো. এজাজ সিদ্দিক তন্ময়, ডা. মো. ইয়াসীন রাহাত শাকিব, ডা. মো. হাসিবুর রহমান, ডা. মো. তৌহিদুল ইসলাম, ডা. নাফিসা আনজুম হিমু, ডা. এফ. কে. সাইমুম সৈকত, ডা. ফারহানা ইয়াসমীন, ডা. তানিয়া আক্তার সাথী, ডা. রাফি আল ইমরান প্রমুখ।
