আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2017-11-17 ইং
আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা ছবির ক্যাপশন:
ফিদেল কাস্ত্র ও সিজেএফবি পার্সোনালিটি অ্যাওয়ার্ড লাভ করায় আলমডাঙ্গা অফিস: সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ফিদেল কাস্ত্রো অ্যাওয়ার্ড ও সিজেএফবি পার্সোনালিটি অ্যাওয়ার্ড পেলেন আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ। সম্প্রতি বাংলাদেশ স্বাধীনতা সংসদ আয়োজিত ঢাকা পাবলিক লাইব্রেরী সেমিনার হলে একটি অনুষ্ঠানে ফিদেল কাস্ত্রো অ্যাওয়ার্ড ও বাংলাদেশ কোস্টাল জানার্লিষ্ট ফোরাম অব বাংলাদেশের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এ্যাসোসিয়েশন মিলনায়তনে একটি অনুষ্ঠানে তাকে সিজেএফবি পার্সোনালিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। কাজী খালেদুর রহমান অরুণ এ অ্যাওয়ার্ড লাভ করায় গতকাল তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার আবু তালেব, কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার মিনাল কান্তি, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুলা হিল কাফি, উপজেলা নির্বাচন অফিসার আবু আনসার, আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান, জামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব, বেলগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমীর প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, কুমারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানসহ বিভিন্ন কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান বলেন, কোন ব্যক্তি সমাজের জন্য সততা ও নিষ্ঠারসাথে কাজ করলে অবশ্যই তিনি স্বীকৃতি পাবেন তেমনিভাবে কাজী খালেদুর রহমান অরুণ ঢাকার দুইটি প্রতিষ্ঠানের পক্ষ হতে সম্মাননা লাভ করে আলমডাঙ্গা উপজেলার সম্মান বৃদ্ধি করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)