রমজান উপলক্ষে চুয়াডাঙ্গা জেলায় সরকারি বরাদ্দ খেজুর বিতরণে প্রশাসনের তৎপরতা

আপলোড তারিখঃ 2026-03-13 ইং
রমজান উপলক্ষে চুয়াডাঙ্গা জেলায় সরকারি বরাদ্দ খেজুর বিতরণে প্রশাসনের তৎপরতা ছবির ক্যাপশন:

সরকারি নির্দেশনায় চুয়াডাঙ্গার চার উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে বিশেষ খেজুর বিতরণে ব্যাপক তৎপরতা শুরু করেছে জেলা ও উপজেলা প্রশাসন। প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তদারকিতে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের তথ্যমতে, পুরো জেলার জন্য মোট ১০৫ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে বণ্টন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বরে বরাদ্দকৃত ২৭ কার্টুন বা ২১৬ কেজি খেজুর সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়। সাধারণ মানুষের কাছে সরকারের এই উপহার পৌঁছে দিতে জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।


অন্যদিকে, দামুড়হুদা উপজেলায় খেজুর বিতরণ কার্যক্রম ইতিপূর্বেই সফলভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওবাইদুর রহমান সোহেল জানিয়েছেন, উপজেলার জন্য বরাদ্দকৃত ১৭২ প্যাকেট খেজুর প্রকৃত হকদারদের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে। একইভাবে জীবননগর উপজেলাতেও গতকাল ২৩ কার্টুন খেজুর বিতরণের কাজ শেষ হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল আলম রাসেল।
আলমডাঙ্গা উপজেলার বাসিন্দাদের জন্য রয়েছে ৩২ কার্টুন খেজুরের বরাদ্দ, যা আগামী শনিবার (১৪ মার্চ) বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের বিশেষ এই বরাদ্দ বিতরণে যেন কোনো ধরনের অনিয়ম না হয়, সে লক্ষে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)