পুলিশ সদস্যকে আটকে থানায় দিল জনতা

কোটচাঁদপুরে টাকা পরিশোধ না করে উল্টো দোকানিকে হুমকি

আপলোড তারিখঃ 2026-03-12 ইং
পুলিশ সদস্যকে আটকে থানায় দিল জনতা ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কোটচাঁদপুরে নাজমুল নামে এক পুলিশ সদস্যকে আটক করে থানায় সোপর্দ করেন স্থানীয় ব্যবসায়ীরা। মোবাইল ব্যাংকিং সেবার দোকান থেকে বিকাশে টাকা পাঠিয়ে পরিশোধ না করে উল্টো দোকানদারকে তুলে নেওয়ার হুমকি দেওয়ায় ক্ষুব্ধ জনতা তাকে আটক করে থানায় সোপর্দ করেন। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে কোটচাঁদপুর পৌর শহরের দুধসারা সড়কের মুন্সি বেকারিতে এ ঘটনা ঘটে।


কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সায়েম ইউসুফ জানান, মোবাইল ব্যাংকিং সেবার দোকানে অপেশাদার আচরণের অভিযোগে বাগেরহাট জেলায় কর্মরত নাজমুল নামে এক পুলিশ সদস্যকে কোটচাঁদপুর থানায় সোপর্দ করেছেন ব্যবসায়ীরা। তার পরিচয় যাচাই করা হচ্ছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


পরিচয় নিশ্চিত হওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, অন্য জেলায় কর্মরত হলেও ইউনিফর্ম পরিহিত অবস্থায় অপেশাদার আচরণের কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।


মুন্সি বেকারির মালিক মো.ইয়াদুল মুন্সি জানান, বুধবার বেলা তিনটার দিকে ইউনিফর্ম পরিহিত এক পুলিশ সদস্য এসে একটি বিকাশ নম্বরের ৪ হাজার ৬০০ টাকা পাঠান। টাকা পাঠানোর পর তিনি নগদ টাকা না দিয়ে জানান, তার কাছে টাকা নেই এবং এটিএম বুথ থেকে টাকা তুলে দিতে হবে। পরে তাকে সঙ্গে নিয়ে এটিএম বুথে গেলে দেখা যায় তার কার্ডেও কোনো টাকা নেই। এসময় নাজমুলকে টাকা পরিশোধ করতে বললে তিনি তিন হাজার টাকা পরিশোধ করেন এবং বাকি টাকা দিতে গড়িমসি করতে থাকেন। এক পর্যায়ে নাজমুল তাকে গুলি করার হুমকি দেন এবং পুলিশি হয়রানির ভয় দেখান বলেও অভিযোগ করেন মো. ইয়াদুল মুন্সি।


এসময় বিষয়টি আশপাশের ব্যবসায়ীদের জানালে তারা ঘটনাস্থলে জড়ো হন উল্লেখ করে তিনি বলেন, পরে সবাই মিলে ওই পুলিশ সদস্যকে কোটচাঁদপুর সার্কেল অফিসে নিয়ে যান। সেখান থেকে তাকে থানায় সোপর্দ করা হয়। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদউজ্জামান জানান, থানা পুলিশের কাছে হস্তান্তরের পর অভিযোগকারীরা কোনো আইনি পদক্ষেপ না নেওয়াই থাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তার ভাই তাকে নিয়ে গেছেন। তবে তার নামে অনেক রিপোর্ট আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)