মুজিবনগর ব্লাড ব্যাংক সংগঠনের উদ্যোগে ইফতার

আপলোড তারিখঃ 2026-03-12 ইং
মুজিবনগর ব্লাড ব্যাংক সংগঠনের উদ্যোগে ইফতার ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগরে সামাজিক ও মানবিক সংগঠন মুজিবনগর ব্লাড ব্যাংক সংগঠনুএর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইকবাল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাহাজ সাব্বিরুএর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাইমন মন্ডল, সাজেদুল ইসলাম রিপন ও আনোয়ার হোসেন।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, রক্তদান একটি মানবিক ও মহৎ উদ্যোগ, যা অসহায় ও মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা আরও বলেন, মুজিবনগর ব্লাড ব্যাংক সংগঠন দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহসভাপতি বায়েজিদ মোল্লাসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)