চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইফতার মাহফিল

আপলোড তারিখঃ 2026-03-12 ইং
চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইফতার মাহফিল ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা আহ্বায়ক কমিটির উদ্যোগে ইফতার মাহফিল এবং প্রয়াত অসুস্থসহ সকল আইনজীবীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মুফতি রুহুল আমিন।


জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক আ.স.ম. আবদুর রউফ বারের সভাপতি মারুফ সারোয়ার বাবু ও সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম মানি এবং ফোরামের নেতৃবৃন্দসহ সকল আইনজীবীদের ইফতার মাহফিলে স্বাগত জানান। এসময় জজকোর্টের সরকারি কৌঁসুলি (জিপি) আব্দুল খালেক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এমএম শাহজাহান মুকুল, ফোরামের সদস্য ওয়াহেদুজ্জামান বুলা, বারের সাবেক সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, ফোরামের যুগ্ম আহ্বায়ক মইন উদ্দীন মইনুল, ফোরামের সদস্য সিরাজুল ইসলাম (১), বদিউজ্জামান এবং জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)