চুয়াডাঙ্গায় ঈদে দূরপাল্লার পরিবহনে বাড়তি ভাড়া রোধে

বাস কাউন্টারগুলোতে বিআরটিএ’র পরিদর্শন

আপলোড তারিখঃ 2026-03-12 ইং
চুয়াডাঙ্গায় ঈদে দূরপাল্লার পরিবহনে বাড়তি ভাড়া রোধে ছবির ক্যাপশন:

আসন্ন ঈদে দূরপাল্লার পরিবহনে বাড়তি ভাড়া আদায় রোধে চুয়াডাঙ্গা জেলার সকল পরিবহন কাউন্টার সচেতনতামূলক পরিদর্শন করা হয়েছে। একই সাথে সকল কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা সরবরাহ ও তা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা বড় বাজার ও বাস টার্মিনালে অবস্থিত সকল কাউন্টারে পরিদর্শন কার্যক্রম হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস এ কার্যক্রমের নেতৃত্ব দেন।


চুয়াডাঙ্গা বিআরটিএ অফিস সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা সড়ক নিরাপত্তা কমিটি সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক যাত্রী সাধারণের ঈদ যাত্রা সহজ করার লক্ষ্যে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যাতে আদায় না করে তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে বিআরটিএ কর্তৃক চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ, চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস মাইক্রোবাস ও কোচ শ্রমিক ইউনিয়ন বরাবর সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার তালিকাসহ পত্র প্রেরণ করেছে।


বিষয়টি নিশ্চিত করতে চুয়াডাঙ্গা বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস জেলার সকল পরিবহন কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা সরবরাহের উদ্যোগ নেন। একই সাথে ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনাও জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. নাহিদ হাসান, উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর সাকিরুল ইসলাম, ড্রাফটসম্যান (মেকানিক্যাল) সালাহউদ্দিন ও নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)