ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা শহরে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে ইলেকট্রনিক পণ্যের বিক্রয় প্রতিষ্ঠান রাখী ইলেকট্রনিকস। গতকাল বুধবার সন্ধ্যার আগে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠের বিপরীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স ভবনের নিচতলায় জাঁকজমকপূর্ণ পরিবেশে প্রতিষ্ঠানটির নতুন শো-রুমের উদ্বোধন করা হয়।
রাখী ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে শোরুমটির উদ্বোধন করেন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আমিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম পচা। এসময় শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়।
ইফতার শেষে রাখী ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী মাসুদ রানা বলেন, এটি তার প্রতিষ্ঠানের তৃতীয় শোরুম। ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে একই ছাদের নিচে বিভিন্ন নামকরা ব্র্যান্ডের ইলেকট্রনিক পণ্য নিয়ে আসা হয়েছে। তিনি জানান, শোরুমটিতে গিরি, কনকা, হায়ার, হাইসেন্স, স্যামসাং, ওয়ালপুল, প্যানাসনিক, ফিলিপ্স, হিটাসি, শার্প, মিয়াকোসহ ভিশন ব্র্যান্ডের বিভিন্ন ইলেকট্রনিক পণ্য পাওয়া যাচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ক্রেতাদের সুবিধা নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলার প্রতিটি উপজেলায় এ ধরনের শোরুম স্থাপনের পরিকল্পনা রয়েছে।
