গাংনীতে গম বীজ উৎপাদন ও সংরক্ষণে প্রশিক্ষণ

আপলোড তারিখঃ 2026-03-12 ইং
গাংনীতে গম বীজ উৎপাদন ও সংরক্ষণে প্রশিক্ষণ ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে গম বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে কৃষক ও সংশ্লিষ্টদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গাংনী কৃষি অফিস। কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে গমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘গম বীজ উৎপাদনে কৃষি প্রণোদনা কর্মসূচি’র অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।


প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জীব কুমার গোস্বামী, বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউটের যশোর আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বুলবুল আহমেদ, গাংনী উপজেলা কৃষি অফিসার মো. মতিয়র রহমান এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী সুবল চন্দ্র মন্ডল।


প্রশিক্ষণে গমের উন্নত জাত নির্বাচন, বীজ উৎপাদনের সঠিক পদ্ধতি, রোগবালাই দমন, সংগ্রহ ও সংরক্ষণ কৌশলসহ বিভিন্ন বিষয়ে কৃষকদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়। এতে স্থানীয় কৃষক-কৃষাণিঙ ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)