হরিণাকুণ্ডুতে উপজেলা প্রশাসনের ইফতার ও দোয়া

আপলোড তারিখঃ 2026-03-12 ইং
হরিণাকুণ্ডুতে উপজেলা প্রশাসনের ইফতার ও দোয়া ছবির ক্যাপশন:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা জামে মসজিদে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুধীজনদের সম্মানে এ আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন মসজিদের ইমাম ও ওলামায়ে কেরাম, কর্মরত সাংবাদিকবৃন্দ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, রমজানের এই পবিত্র মিলনমেলা মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সামাজিক সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়তা করে। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের এই মেলবন্ধন উপজেলার উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।


ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)