দামুড়হুদার কার্পাসডাঙ্গায় মোটরসাইকেল বিক্রয়কে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪; থানায় অভিযোগ

আপলোড তারিখঃ 2026-03-11 ইং
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় মোটরসাইকেল বিক্রয়কে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪; থানায় অভিযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামে মোটরসাইকেল ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। বুধবার (৫ মার্চ) বিকেল প্রায় ৫টার দিকে কার্পাসডাঙ্গা গ্রামের খাবলি পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কার্পাসডাঙ্গা গ্রামের মোস্তাকের ছেলে নাজমুল (২৮) এবং আলী আহম্মদের মেয়ে আম্বিয়া খাতুন (৪৯) সহ আরও দুইজন।

অভিযোগ সূত্রে জানা যায়, কার্পাসডাঙ্গা গ্রামের কামাল খাবলির ছেলে রিদয় (২১) এর সাথে মোটরসাইকেল ক্রয়কে কেন্দ্র করে একই গ্রামের সালাম খাবলির ছেলে ইয়াছিনের বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে ইয়াছিন লোহার শাবল দিয়ে নাজমুলের মাথা, বাম হাতের কনুই ও বাম কাঁধে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এসময় আম্বিয়া খাতুন প্রতিবাদ করতে গেলে মৃত সালাম খাবলির ছেলে ইনামুল হোসেন, মৃত আলী আহম্মেদের ছেলে মনিরুল ইসলাম এবং মোছা. হালিমা খাতুন তাকে মারধর করে জখম করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ৮ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে অভিযুক্তরা কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে ধারালো হাসুয়া, দা, লোহার রড, বাঁশের লাঠি ও কাঠের বাটাম নিয়ে সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে প্রবেশ করে। এসময় তারা বসতঘরের দুটি দরজা ও দুটি জানালা ভাঙচুর করে ঘরের ভিতরে থাকা ৩২ ইঞ্চি এলইডি টিভি, একটি ফ্রিজ, একটি শোকেস, একটি রাইস কুকার, একটি ডাইনিং টেবিল, একটি মুরগির ঘরসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে। এছাড়া ইনামুল হোসেন শোকেসের ড্রয়ারে থাকা নগদ ৫০ হাজার টাকা এবং আইএফআইসি ব্যাংকের একটি চেক বই নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় আম্বিয়া খাতুন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মারামারি সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)