ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2026-03-11 ইং
ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:

ঝিনাইদহে তেল পাম্পে কর্মচারীদের পিটুনিতে নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফারদিন আহমেদ নীরব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে সম্মিলিত ছাত্র ঐক্য ঝিনাইদহ জেলা শাখা। এই মানববন্ধন কর্মসূচিতে ব্যানার ফেস্টুন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, নিহত নিরব হোসেন স্বজন ও ছাত্ররা অংশ নেয়।


মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রাজু, ছাত্র মজলিসের সভাপতি উসামা হক ও ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আব্দুর রহমান। বক্তারা, ছাত্র নেতা নিরব হোসেন হত্যার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সাথে বাসে আগুন দেওয়ার ঘটনায় আটক বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের ৭ নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।


গত শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে তেল কেনা-বেচা নিয়ে বাগবিতণ্ডার জেরে কর্মচারীদের পিটুনিতে নিহত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহের যুগ্ম মুখ্য সংগঠক ফারদিন আহমেদ নীরব। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা একটি পাম্প ও কেন্দ্রীয় বাস টার্মিনালে ৩টি বাসে আগুন ধরিয়ে দেয়। এখন পর্যন্ত হত্যায় জড়িত থাকার অভিযোগে ৩ জন ও তেল পাম্প এবং বাসে আগুন দেওয়ার ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)