মুজিবনগর অফিসার্স ক্লাবে ইফতার মাহফিল

আপলোড তারিখঃ 2026-03-11 ইং
মুজিবনগর অফিসার্স ক্লাবে ইফতার মাহফিল ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অফিসার্স ক্লাবের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রমজান মানুষকে আত্মশুদ্ধি, মানবিকতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির শিক্ষা দেয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল হুদা। এসময় তিনি রমজানের শিক্ষাকে ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়নের আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মোমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুকসহ উপজেলা অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন। সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে আয়োজিত এই ইফতার মাহফিল কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)