জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

ভারতীয় মদ, ফেনসিডিল ও ওষুধ উদ্ধার

আপলোড তারিখঃ 2026-03-11 ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি অভিযানে ভারতীয় মদ, ফেনসিডল ও বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করেছে বিজিবি। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল মঙ্গলবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।


বিজিবি জানায়, গতকাল সকাল ৮টা ৪০ মিনিটের দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৫/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের মো. শহিদুল ইসলামের আমবাগানে হাবিলদার মো. মাহমুদুর রশিদের নেতৃত্বে একটি মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় আসামীবিহীন অবস্থায় ৩৩ বোতল ভারতীয় মদ ও ১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।


এর আগে ৯ মার্চ রাত ৯টা ৩০ মিনিটে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৫/৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে মো. লুতফর রহমানের কলাবাগানে অভিযান চালিয়ে নায়েব সুবেদার মো. উবাইদুল্লার নেতৃত্বে ৩৬০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮ হাজার টাকা।


এছাড়া গতকাল ভোর ৪টা ৪০ মিনিটে শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬১/৮-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্রীনাথপুর চাপাতলা গ্রামের একটি কলাবাগানে নায়েব সুবেদার মো. রমজান আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় ১ হাজার পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩ লাখ টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)