ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম

আপলোড তারিখঃ 2017-11-17 ইং
ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পলাশপাড়া মোড় হতে সাদেক আলী মল্লিকপাড়া পর্যন্ত ৭০ লক্ষ টাকা ব্যয়ে আরসিসি নিজস্ব প্রতিবেদক: জলাবদ্ধতা নিরসনে ধারাবাহিক উন্নয়ন কাজের অংশ হিসেবে এবার চুয়াডাঙ্গা পৌর শহরের পলাশপাড়া মোড় হতে সাদেক আলী মল্লিকপাড়া পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় শান্তিপাড়া স্কুলমোড়ে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার, সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-৩) প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌর এলাকার ০২নং ওয়ার্ডের পলাশ পাড়া মোড় বাসার মাষ্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ০৩নং ওয়ার্ডের সাদেক আলী মল্লিক পাড়ার ড্রেন পর্যন্ত সিসি ড্রেন (ষ্টোন চিপ), নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম। তিনি এ সময় পৌর প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সকলকে কাজের গুনগত মান বজায় রাখার জন্য নির্দেশ দেন। নির্মাণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, ০২নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সি মো. রেজাউল করিম খোকন, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মোছা. শাহিনা আক্তার রুবি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হাফিজুর রহমান কাওছার, উপ-সহকারী প্রকৌশলী মো. আল-আমীন কবির, প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল কাদের, নাসরিন সুলতানা সীমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে এস,এম মাহাবুবুর রহমান, মো. আক্কাস আলী, মহিবর রহমান, মো. নজরুল ইসলাম, পিকন, জোনারুল, রায়হান, কাজের ঠিকাদার প্রতিষ্ঠান এমটি ডিসি এমআরসি’র স্থানীয় প্রতিনিধি মো. রোকনুল হাসানসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি। উদ্বোধন শেষে প্রকল্পের সাফল্য কামনায় মোনাজাত করা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে অত্র এলাকায় জলাবদ্ধতা দূরিভূতসহ এলাকাবাসীর জীবন যাত্রার মান উন্নয়ন হবে সেই সাথে বর্তমান সরকারের ভিশন-২০২১ অনেকাংশে বাস্তবায়িত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)