আলমডাঙ্গায় ৯০ পিস ট্যাপেন্টাডলসহ দুজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-03-11 ইং
আলমডাঙ্গায় ৯০ পিস ট্যাপেন্টাডলসহ দুজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে মোট ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিভিন্ন সময়ে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এসব অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই সঞ্জিত সাহা জামজামি পুলিশ ক্যাম্পের সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় রাত ৯টা ১৫ মিনিটে ডাউকি ইউনিয়নের ডাউকি মন্ডলপাড়া গ্রামের জমজম আলীর মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে মো. হেলাল উদ্দিন (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ডাউকি গ্রামের মৃত মমিন শেখের ছেলে। এসময় তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার হেলাল উদ্দিনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।


অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি দল পৃথক অভিযানে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জালাল খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে আলমডাঙ্গা থানার স্টেশনপাড়া এলাকায় মেসার্স মীর এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে থেকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার শালদহ গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে সজিব ইসলামকে (২৫) গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা নম্বর ১৭, তারিখ ১০ মার্চ ২০২৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)